গ্রীষ্মের তীব্র গরমে পুড়ছে জনজীবন। বাসায় বিশ্রামের ব্যবস্থা থাকলেও কর্মজীবী মানুষরা চাইলেও অনেক সময় বিশ্রাম নিতে পারে না। তাই সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে, যেন মসজিদগুলো ও তার অজুখানা খোলা রাখা হয়। যাতে মানুষজন সেখানে আশ্রয় ও বিশ্রাম নিতে পারে।
তবে প্রশ্ন হলো ইসলাম এ বিষয়ে কি বলছে? এককথায় উত্তর হলো, একান্ত প্রয়োজনে বিশেষ শর্ত রক্ষা করে মসজিদে আশ্রয় গ্রহণ ও বিশ্রামের অবকাশ আছে।
মনে রাখতে হবে, মসজিদের প্রধান উদ্দেশ্য আল্লাহর ইবাদত-বন্দেগি করা। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহর জন্য। সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডেকো না।’ (সুরা : জিন, আয়াত : ১৮)
এই আয়াত দ্বারা বোঝা যায়, মসজিদের উদ্দেশ্য আল্লাহর ইবাদত। সুতরাং মসজিদে ইবাদতের পরিবেশ রক্ষা করা অপরিহার্য। যেহেতু মসজিদ নামাজ ও অন্যান্য ইবাদতের জন্য নির্ধারিত, তাই ইবাদত ও ইবাদতসংশ্লিষ্ট কাজের বাইরে অন্য কোনো কাজে তা ব্যবহার করা উচিত নয়।
কিন্তু একান্ত প্রয়োজনে সীমা ও শর্ত মেনে সাময়িক