শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

মসজিদে নববীর ইমামদের তালিকায় নেই শেখ আহমদ বিন তালিবের নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মসজিদে নববীর ইমামদের নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি শেখ ড. আহমদ বিন তালিব হামিদের নাম। গত ৮ মে (১০ শাওয়াল ১৪৪৬) অনুষ্ঠিত একটি আনুষ্ঠানিক সভায় তালিকাটি প্রকাশিত হয়েছে। ওই সভায় ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি মসজিদে নববীর জন্য ১০ জন ইমামের নাম ঘোষণা করে, যেখানে পূর্বের ১১ জনের তালিকা থেকে শেখ আহমদের নাম অনুপস্থিত ছিল।

রমজান ১৪৪৬ হিজরির শেষ দশ রাতের নামাজে শেখ আহমদের অনুপস্থিতি প্রথমে দর্শনার্থী ও পর্যবেক্ষকদের নজরে আসে। তখন কোনো আনুষ্ঠানিক বিবৃতি না থাকলেও বিভিন্ন সূত্রে জানা যায় যে, ব্যক্তিগত কারণে তিনি নামাজে ইমামতি থেকে বিরত ছিলেন।

ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি সাধারণত ইমামদের পদত্যাগ, বরখাস্ত বা দীর্ঘ বিরতির বিষয়ে প্রকাশ্যে কোনো বিবৃতি দেয় না। তাই এই পরিবর্তনের বিষয়ে সরাসরি কোনো ঘোষণা প্রত্যাশিত নয়। তবে, অতীতে দেখা গেছে যে, ইমামদের অনুপস্থিতি বা প্রত্যাবর্তন নির্দিষ্ট সময়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

বর্তমানে শেখ ড. আহমদ বিন তালিব হামিদ মসজিদে নববীর ইমামদের তালিকায় নেই। তবে, ভবিষ্যতে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, যেমনটি পূর্ববর্তী ঘটনাগুলোতে দেখা গেছে। সূত্র: ইনসাইড দ্য হারামাইন

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ