বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

দশ দিনে হজে গেলেন ৩৬ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজ যাত্রার প্রথম ১০ দিনে ৬৯টি ফ্লাইটে সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন ৩৬ হাজার ৫৯ জন বাংলাদেশি হজযাত্রী। হজ অফিস জানিয়েছে, ভোগান্তি ছাড়াই শতভাগ হজপ্রত্যাশীকে সৌদিতে পৌঁছানোর নিশ্চয়তা দেওয়া হয়েছে। যদিও এখনো ভিসার অপেক্ষায় রয়েছেন ১ হাজার ৭৯৭ জন।

এদিকে, মদিনায় আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের হজে চার বাংলাদেশি মৃত্যুবরণ করলেন। পরিবারের ইচ্ছায় সৌদি আরবেই তাদের দাফন সম্পন্ন হয়েছে।

হজ যাত্রা মুসলিম উম্মাহর জন্য এক আবেগঘন এবং পবিত্র দায়িত্ব। কালো গিলাফে মোড়ানো বাইতুল্লাহর জিয়ারতের আকাঙ্ক্ষায় প্রতিটি মুমিন হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। এই গভীর অনুভূতির সঙ্গেই হজে যাচ্ছেন অনেকে পরিবারের সদস্যদের নিয়ে।

টাংগাইলের আব্দুল কাদের যাচ্ছেন পরিবারের ছয় সদস্য নিয়ে। ইমিগ্রেশন শেষ করে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। একইভাবে, নওগাঁর মোজাম্মেল হক যাচ্ছেন পরিবারের পাঁচজন সদস্যসহ। তিনি একে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন।

হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, আগামী দিনগুলোতে ভিসার কাজ সম্পন্ন করে অবশিষ্ট হজযাত্রীদেরও পাঠিয়ে দেওয়া হবে। সবকিছু ঠিকঠাক চললে এবারের হজ ব্যবস্থাপনায় বড় ধরনের বিঘ্ন ছাড়াই সকল হজপ্রত্যাশী সৌদি পৌঁছাতে পারবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ