বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

জীবনের সফলতা মিলবে কুরআন-সুন্নাহর অনুসরণে: মাওলানা তারিক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের বিখ্যাত দাঈ মাওলানা তারিক জামিল সোমবার (৫ মে) ফয়সালাবাদের ইউনিভার্সিটি অব এগ্রিকালচারে ইসলামি শিক্ষা ও রাসুলুল্লাহ সা.-এর জীবনশৈলী নিয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দেন। এই বক্তৃতায় তিনি কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার গুরুত্ব তুলে ধরেন, যা দুনিয়া ও আখেরাতে সফলতার চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন।

মাওলানা তারিক জামিল বলেন, কুরআন ও সুন্নাহ অনুসরণ করে জীবন পরিচালনা করলে ব্যক্তি ও সমাজ উভয়েই সফলতা অর্জন করতে পারে।

সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে সততা ও ন্যায়পরায়ণতা অবলম্বন করা উচিত, যা ইসলামের মৌলিক শিক্ষা।

শিক্ষার উদ্দেশ্যের কথা জানিয়ে বিখ্যাত এই দাঈ বলেন, শুধু দুনিয়াবি উন্নতির জন্য নয়, বরং নৈতিক ও আধ্যাত্মিক চরিত্র গঠনের জন্য শিক্ষার প্রতি মনোযোগী হতে হবে।

তারিক জামিল বলেন, তরুণ প্রজন্ম যদি রাসুলুল্লাহ সা.-এর পথ অনুসরণ করে, তবে তারা আগামী দিনের মহান নেতা হতে সক্ষম।

এই বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং দেশ ও জাতির শান্তি, ঐক্য ও উন্নতির জন্য বিশেষ দোয়া করা হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ