চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তবে বক্তাদের বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশনের সাম্প্রতিক প্রতিবেদন। বক্তারা এই কমিশন পুরোটা বাতিল এবং এর সঙ্গে যারা জড়িত তাদের বিচার দাবি করেছে। এই ইস্যুতে তারা সরকারকে কড়া বার্তা দিয়েছেন। শেখ হাসিনার মতো ভুল না করতে ড. মুহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শনিবার (৩ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া মহাসমাবেশে সারা দেশ থেকে লাখ লাখ ইসলামপ্রিয় মানুষ অংশ নেন। আনুষ্ঠানিকভাবে শুরুর আগেই কানায় কানায় ভরে যায় সোহরাওয়ার্দী উদ্যান। টুপি-দাড়ির নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা।
মহাসমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে হেফাজত নেতারা বলেন, শেখ হাসিনার মতো ভুল করবেন না। ৯০ শতাংশ মুসলমানের দেশে কুরআন-সুন্নাহবিরোধী কোনো নীতি বাস্তবায়ন করার সাহস করবেন না। অবিলম্বে প্রতিবেদনসহ নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল ঘোষণা করুন। শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করুন।
বক্তারা বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়