শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এবার মুয়াজ্জিনদের জন্য আস-সুন্নাহর ১৫ দিনের আয়োজন উজবেকিস্তানে আন্তর্জাতিক ইসলামিক ফোরামে মসজিদে হারামের ইমাম ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া প্রকাশ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’

আলেম-উলামার মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না: এনায়েতুল্লাহ আব্বাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জৈনপুরের পীর ও তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশের আমির ড. মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এ প্রস্তাবনা বাতিল করে কমিশনের প্রত্যেক সদস্যকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। তিনি বলেছেন, এই প্রস্তাবনার মাধ্যমে মুসলমানদের হৃদয়ে আঘাত করা হয়েছে। এদেশে আলেম-উলামার মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না বলেও জানান তিনি।

শনিবার (৩ মে) হেফাজতে ইসলামের মহাসমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, ড. ইউনূসকে তার অবস্থান পরিষ্কার করতে হবে—তিনি ইসলামপন্থীদের পক্ষে নাকি বিপক্ষে।

মানবিক করিডোরের নামে আমাদের স্বাধীনতা হরণ করার পথ তৈরি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

হেফাজতের প্রসঙ্গে আব্বাসী বলেন, হেফাজত কোনো রাজনৈতিক দল নয়, তবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে।

একইসাথে তিনি অভিযোগ করেন, বহু আলেমকে জঙ্গি মামলা দিয়ে আটক রাখা হয়েছে এবং তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তিনি প্রশ্ন তোলেন, যদি বাবরকে মুক্তি দেওয়া হয়, তাহলে আলেমদের মুক্তি দেওয়া হচ্ছে না কেন? পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, আলেমদের মুক্তি না দিলে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না।

এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, হেফাজতের দাবির পেছনে দেশের সকল মাসলাকের পূর্ণ সমর্থন রয়েছে।

তিনি আরও বলেন, এই দেশের ৫৩ বছরের ইতিহাস কলঙ্কিত। আলেম-উলামা রক্ত দিয়ে এই দেশ গড়েছে। তাই তাদের মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হতে পারে না।

বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, আমাদের মৌলিক একটাই দাবি—কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ