শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮


আদর্শ মুমিনের বিশেষ ১০টি গুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুনিয়া হোক বা আখেরাত হোক কেবল মুমিনরাই সফলকাম। আল্লাহ তাআলা দুনিয়াতে দান করেন পবিত্র সুখময় জীবন। আল্লাহ তাআলা বলেন,) مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً ) ‘মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকাজ করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করব’ (আন-নাহল, ১৬/৯৭)। আর আখেরাতে তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেন এবং তারা প্রবেশ করে চির সুখময় জান্নাতে। আপনি কি জানেন প্রকৃত সফল কে? প্রকৃত সফল হচ্ছে তারাই, যারা মুমিন। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,) فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ ( ‘যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলতা পাবে, আর পার্থিব জীবন প্রতারণার সম্পদ ছাড়া আর কিছুই নয়’ (আলে ইমরান, ৩/১৮৫)।

সফল মানে এই নয় যে, দুনিয়াতে যাদের টাকা-পয়সা, ধন-দৌলত, বাড়ি-গাড়ি আছে বলেই তারা সফল? কখনই না, তারাই তো সুখী, যারা মুমিন। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন কে সফল। তাহলে কেন আজ আমরা নির্ভয়ে আছি। দুনিয়া এবং আখেরাতে সফল হতে গেলে একজন আদর্শ মুমিনের বিকল্প নেই। যেমন আল্লাহ তাআলা বলেন, ) قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ  (‘অবশ্যই মুমিনগণ সফল হয়েছে’ (আল-মুমিনূন, ২৩/১)। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে। একজন প্রকৃত মুমিন হতে হলে অবশ্যই আপনার মধ্যে কয়েকটি গুণের সমাবেশ ঘটাতে হবে। সেই গুণগুলো কী, তা আমরা একটু জেনে নিই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মুমিনের গুণাবলি নিয়ে অনেক আলোচনা করেছেন।

প্রথম গুণ : মুমিনরা ছালাতে একনিষ্ঠ, বিনয়ী ও নম্র থাকবে। আল্লাহ তাআলা বলেন,) الَّذِينَ هُمْ فِى صَلَاتِهِمْ خٰشِعُونَ ( ‘যারা