শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের প্রবীণ নেতা মাওলানা ফজরুদ্দীন গঙ্গওয়ানীর ইন্তেকাল বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগ: জাপান গার্ডেন সিটি পরিদর্শনে আমিরে মজলিস আমাদের পীর শায়েখ জুলফিকার আহমাদ নকশবন্দী রহ.-এর স্মৃতি বাদ জুমা রাজধানীতে ইসলামী আন্দোলনের গণমিছিল বাদশার অতিথি হিসেবে ২৫০ ওমরাহযাত্রীকে স্বাগত জানাল সৌদি আরব হাফেজিয়া বোর্ড গঠন ইস্যুতে হাইআতুল উলয়াকে সমর্থন মাদরাসা সংরক্ষণ পরিষদের বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, টানা বর্ষণের আভাস খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের  ১০ গ্রাম প্লাবিত এবার মুয়াজ্জিনদের জন্য আস-সুন্নাহর ১৫ দিনের আয়োজন

তুরস্কে যাচ্ছেন হাফেজ্জি হুজুর রহ: সেবার নেতৃত্ববৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একটি আন্তর্জাতিক সংস্থার আমন্ত্রণে "উম্মাহ দরদী কনফারেন্স"-এ অংশগ্রহণের লক্ষ্যে তুরস্কের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন হাফেজ্জী হুজুর রহ. সেবা ফাউন্ডেশনের প্রতিনিধি দল।

এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ রজীবুল হক। তাঁর সাথে রয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আহমদ সোহাইল, জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মোহাম্মদপুরের মুহাদ্দিস মাওলানা মাসরুরুল হক, ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ আব্দুল্লাহ, সদস্য মাওলানা নাজমুল হুদা এবং সদস্য আব্দুল্লাহ আল আমীন।

মাওলানা রজীবুল হক বলেন, ছয় সদস্যের এ মোবারক কাফেলার নগণ্য এক সাথী হিসেবে ইসলামী খেলাফতের গৌরবময় স্মৃতিবিজড়িত প্রিয় দেশ তুরস্কের পথে যাত্রা করেছি।

এই সফর যেন নিরাপদ, কল্যাণময় ও উম্মাহর বৃহত্তর স্বার্থে ফলপ্রসূ হয়—এই কামনায় সবার দোয়া প্রার্থনা করছি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ