|| শায়খ ড. আবদুর রহমান আস সুদাইস ||
(১৭-০৭-১৪৪৬ হিজরি মোতাবেক ১৭-০১-২০২৫ ঈসায়ি তারিখে বায়তুল্লাহ শরিফে প্রদত্ত জুমার খুতবা)
আজকের পৃথিবীতে সংকট, চ্যালেঞ্জ, বিভ্রান্তি ও অভিযোগের ঢেউ উঠছে। ছোটরা বড় হতে চায়, আর বয়স্করা ছোট হওয়ার কামনা করে। বেকার কাজের আশায় বসে থাকে, আর কর্মজীবীরা ক্লান্ত-শ্রান্ত। পুঁজিপতিদের শান্তি নেই, আবার দরিদ্ররাও কষ্টে আছে। সমাজে জাদু, শয়তানি কৌশল, হিংসা ও মানসিক অসুস্থতা ছড়িয়ে পড়েছে। উদ্বেগ, অস্থিরতা, হতাশা ও মানসিক চাপ সাধারণ হয়ে উঠেছে। এসব বিষয় মানুষের জীবনে দুঃখ, রোগব্যাধি ও সম্পদের অভাবের কারণ হয়ে দাঁড়িয়েছে। অবশ্য এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও বটে।
এই পরীক্ষাগুলো কারো জন্য পাপের কাফফারা, আবার কারো জন্য পরিপূর্ণতার দিকে এগিয়ে যাওয়ার সোপান। মুমিনের জà¦