|| শায়খ ড. হোসাইন বিন আবদুল আজিজ আলে শাইখ ||
(১০-০৭-১৪৪৬ হিজরি মোতাবেক ১০-০১-২০২৫ ঈসায়ি তারিখে মসজিদে নববিতে প্রদত্ত জুমার খুতবা)
ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ মূলনীতি হলো, যেকোনো ইবাদত বা সৎকাজ— কুরআন-সুন্নাহতে যার কোনো প্রমাণ নেই, তা নতুনভাবে উদ্ভাবিত ও বিদআত হিসেবে গণ্য হবে। ইসলামের অন্যতম মূলনীতি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এই মহান বাণী, 'যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে এমন কিছু উদ্ভাবন করে, যা তার অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত।' (সহিহ বুখারি, হাদিস: ২৬৯৭) অন্য একটি বর্ণনায় এসেছে, 'যে ব্যক্তি এমন কোনো কাজ করে, আমাদের দ্বীনের নির্দেশনার সাথে যার মিল নেই, তা প্রত্যাখ্যাত।' (সহিহ মুসলিম, হাদীস: ৪৩৮৫)
আল্লাহ রাব্বুল আলামিন কিছু মাসকে পবিত্র করেছেন, তার মধ্যে একটি হলো রজব মাস। মহান আল্লাহ বলেন,
'নিশ্চয়ই আকাশমণ্ডলি ও পৃথিবী সৃষ্টির দিন হতেই আল্লাহর বিধানে আল্লাহর নিকট মাস à¦