বিশ্ব ইজতেমা উপলক্ষে মাওলানা সাদ বাংলাদেশে আসার চেষ্টা করলে বা সরকার আসতে সহযোগিতা করলে ঢাকা অচল করার হুঁশিয়ারি দিয়েছে উলামা মাশায়েখ বাংলাদেশ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। দাওয়াত ও তাবলীগের হেফাজতের লক্ষ্যে ওলামা মাশায়েখ বাংলাদেশ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
মাওলানা ফজলুর করিম কাসেমী বলেন, ১৫ নভেম্বর মাওলানা সাদের ঢাকায় আসার কথা রয়েছে। তাবলিগ জামাতের মারকাজ কাকরাইল মসজিদে এখন থেকেই তাকে প্রতিহতের প্রস্তুতি নিয়েছে।
তিনি আরও বলেন, মাওলানা সাদ তার সব অপব্যাখ্যা থেকে সরে এসে তওবা করলে তার সঙ্গে এক হতে কোনো আপত্তি থাকবে না তাবলিগ জামাতের।

মাওলানা ফজলুল করিম কাসেমী বলেন, প্রায় ৬০ জনের অধিক আলেম-ওলামাসহ দুই হাজারের অধিক শহীদের রক্তের বিনিময়ে নব স্বাধীনতা অর্জিত হয়েছে। এই আত্মত্যাগের বিনিময়ে অর্জিত রক্তের ওপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে আমাদের আস্থার প্রতীক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমন্বয়কদের অক্লান্ত পরিশ্রমে নতু