বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

নামাজ শেষে মাথায় হাত রেখে যে দোয়া পড়তে হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রত্যেক ফরজ নামাজের পর কিছু মাসনুন দোয়া রয়েছে। যেগুলো রাসুলুল্লাহ সা. নিজে পড়তেন; সাহাবিদেরও পড়ার উপদেশ দিতেন। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওগুলো পড়ে বা কাজে লাগায়— সে কখনো ক্ষতিগ্রস্থ হয় না। (সহিহ মুসলিম: ১২৩৭)

এসব দোয়া পড়ার সময় মাথায় হাত রাখতে হবে—এমন কোনো নিয়ম বর্ণিত হয়নি হাদিসে। কিন্তু কিছু মুসল্লিকে দেখা মাথায় হাত দিয়ে দোয়া পড়তে। প্রশ্ন হলো- নামাজ শেষে মাথায় হাত রেখে কোনো দোয়ার কথা কি হাদিসে আছে?

এর উত্তর হলো- একটি দুর্বল বর্ণনায় এমনটি পাওয়া যায়। যেখানে বলা হয়েছে, রাসুলুল্লাহ সা. নামাজশেষে তাঁর ডান হাত মাথায় বুলাতেন এবং নিম্নোক্ত দোয়াটি পড়তেন—

بسم الله الذي لا إله الا هو الرحمن، اللهم اذهب عني الهم والحزن

‘বিসমিল্লাহিল্লাজি লা ইলাহা ইল্লা হুয়ার রহমান, আল্লাহুম্মাজহাব আনিল হাম্মি ওয়াল হাজান।’

তবে, বর্ণনাটির সনদ অনেক বেশি দুর্বল নয় তাই এর ওপর আমল করার অবকাশ রয়েছে। তাছাড়া বিষয়টি নামাজের পর জিকির ও দোয়ার, যা মৌলিকভাবে অনেক দলিল দ্বারা প্রমাণিত।

উল্লেখ্য, উক্ত হাদিসে যেকোনো নামাজের পর দোয়াটি পড়ার কথা এসেছে। শুধু ফরজ নামাজের পর পড়ার কথা আসেনি। অতএব ফরজ, নফল সব নামাজের পরে তা পড়া যাবে।

(তবারানি, আওসাত: ৪/১২৬, হাদিস ৩২০২; মাজমাউজ জাওয়ায়েদ, হায়সামি: ১০/১৪৪; তারিখে বাগদাদ: ১২/৪৮০; নাতাইজুল আফকার: ২/২০৭)

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ