বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


শারীরিক সুস্থতার জন্য যে দোয়া শিখিয়েছেন নবীজি সা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শারীরিক সুস্থতা একটি মূল্যবান নেয়ামত। একজন মানুষ কতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, তা কেউ জানে না। এখন যে সুস্থ কিছুক্ষণ পরেই সে অসুস্থ হয়ে যেতে পারে। হজর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহা নেয়ামতের কদর করতে বলেছেন। এক হাদিসে ইরশাদ হয়েছে, ‘তোমরা পাঁচটি অবস্থায় পতিত হওয়ার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্য দাও। ১. বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকে, ২. রোগ আক্রমণের পূর্বে সুস্থতাকে, ৩. কর্মব্যস্ততার পূর্বে অবসর সময়কে, ৪. মৃত্যু আসার পূর্বে জীবনকে এবং ৫. দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে।’ -আল মুসতাদরাক হাকিম : ৭৯১৬

সহিহ বোখারির এক হাদিসে এসেছে, ‘দু’টি নেয়ামতের বিষয়ে মানুষ ক্ষতির মাঝে থাকে- ১. সুস্থতা ও ২. অবসর।

আরও অনেক হাদিসে হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকতে থাকতে নেক আমলের প্রতি মনোযোগী হতে বলেছেন। ইসলামি স্কলাররা শারীরিক সুস্থতার জন্য ইসলামি নির্দেশিত পন্থায় জীবন পরিচালনার পাশাপাশি আল্লাহতায়ালার দরবারে বেশি বেশি দোয়া করা কথা বলেছেন। হাদিসে বর্ণিত এমন দুইটি দোয়া উল্লেখ করা হলো-