বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


কল্পনায় স্ত্রীকে তালাক দিলে কি তালাক হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিনাজপুর থেকে তাহমিদ ইসলাম নামে একজন তালাক সংক্রান্ত একটি মাসআলা জানতে চেয়েছেন।

তিনি বলেন —

আমি কয়েক মাস ধরে কি যে পেরেশানিতে আছি তা বলে বুঝাইতে পারবোনা।  আমি একদিন বসে আছি থাকতে থাকতে হটাৎ আমার চিন্তা আসলো। আমার বউ মনে হয় নেশা করে।আমার বউ কিন্তু আমার সামনে নেই। আমি তাকে আমার কল্পনায় বল্লাম তুমি কি নেশা করো সে বলে হে।তখন আমি বলি যে কাজ করেছো তার পর আর তোমার সাথে আমার কোন সম্পর্ক থাকতে পারে না। ঠিক তখনি আমার মাথায় চিন্তা আসে এটা কি আমি মনে মনে বল্লাম না মুখে উচ্চারণ করে বল্লাম তা নিশ্চিত হতে পারছিলাম না।কিন্তু আমি নিজ কানে কোন শব্দ শুনতে পায় নি।এবং জিহবা কিংবা ঠোট নাড়ানোর অনুভতিও পাই নি। অথচো সে নেশা করে না এবং সে আমার সামনেও ছিলো না সব আমার অহেতুক কল্পনা।  তারপর এটা নিয়ে সারাদিন ভাবতে থাকি তালাক হয়ে গেলো নাকি।

তারপর রাতে আাবার কল্পনা আসে। সে তখন তার বাবার বাড়ি ছিলো। আমার মনে হয় আমি তাকে সেখান থেকে আনতে গেছি। সে কিন্তু আমার সামনে নেই। আমি তাকে আমার কল্পনায় বলি যে বাড়ি চলো সে বলে যাবো না। তখন আম