শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের প্রবীণ নেতা মাওলানা ফজরুদ্দীন গঙ্গওয়ানীর ইন্তেকাল বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগ: জাপান গার্ডেন সিটি পরিদর্শনে আমিরে মজলিস আমাদের পীর শায়েখ জুলফিকার আহমাদ নকশবন্দী রহ.-এর স্মৃতি বাদ জুমা রাজধানীতে ইসলামী আন্দোলনের গণমিছিল বাদশার অতিথি হিসেবে ২৫০ ওমরাহযাত্রীকে স্বাগত জানাল সৌদি আরব হাফেজিয়া বোর্ড গঠন ইস্যুতে হাইআতুল উলয়াকে সমর্থন মাদরাসা সংরক্ষণ পরিষদের বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, টানা বর্ষণের আভাস খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের  ১০ গ্রাম প্লাবিত এবার মুয়াজ্জিনদের জন্য আস-সুন্নাহর ১৫ দিনের আয়োজন

শত্রুর অনিষ্ট থেকে নিরাপদ থাকার দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানুষের জীবনে শত্রু থাকা স্বাভাবিক। যারা আল্লাহ তায়ালাকে বেশি ভালোবাসেন, ন্যায়ের পথে অবিচল থাকার চেষ্টা করেন, তাদের শত্রু অপেক্ষাকৃত বেশি। শয়তানেরও টার্গেট তিনি। কিন্তু মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাকে রক্ষা করে থাকেন। প্রিয়নবী সা. তাঁর উম্মতকে শত্রুর অনিষ্ট থেকে বাঁচার জন্যে আল্লাহর সাহায্য চাওয়ার দোয়া শিখিয়েছেন। এর মধ্যে একটি দোয়া এমন, যেটার ওপর আমল করলে গোত্রের বা দলের শত্রুতা কেটে যাবে।

হজরত আবু মুসা আশআরি রা. বলেন, ‌‌‌‌আল্লাহর রাসুল সা. কোনো গোত্র বা লোকদের (কোনো দলের) ব্যাপারে ভয় পেলে, এই দোয়াটি পড়তেন—

‏ اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, ওয়া নাউজুবিকা মিং শুরুরিহিম।

অর্থ : হে আল্লাহ! আমরা তোমাকে শত্রুর মোকাবেলায় পেশ করছি, তুমিই তাদের দমন করো। আর তাদের অনিষ্ট থেকে তোমার নিকট আশ্রয় চাই। (আবু দাউদ: ১৫৩৭)

তাবরানির হাদিসে আরেকটি ছোট দোয়ার কথা বর্ণিত হয়েছে। যে দোয়াটি পড়লে আল্লাহ তায়ালা শত্রুর মনে ভয় সৃষ্টি করে দেবেন। দোয়াটি হলো-

اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ ، سَرِيعَ الْحِسَابِ ، مُجْرِيَ السَّحَابِ ، هَازِمَ الأَحْزَابِ ، اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ

উচ্চারণ : আল্লাহুম্মা মুনযিলাল কিতাব, সারিয়াল হিসাব; মুজরিয়াস সাহাব, হাযিমাল আহযাব। আহযিমহুম ওয়া যালযিলহুম।

অর্থ : হে আল্লাহ! কোরআন অবতীর্ণকারী; দ্রুত হিসাব গ্রহণকারী, মেঘকে পরিচালনাকারী। শত্রুবাহিনীকে পরাজিত ও প্রতিহত করাে। তাদের দমন ও পরাজিত করাে। তাদের মধ্যে কম্পন সৃষ্টি করে দাও। (তাবরানি: ৯৮৯)

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে কাছের-দূরের শত্রুর অনিষ্ট থেকে হেফাজত করুন। আমিন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ