মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

হজরত মুআজকে যে দোয়া পড়তে অসিয়ত করেছিলেন নবীজি সা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুমিনের ভয়, চিন্তা, কাজ, আচরণ—সবকিছু হয় পরকালকে ঘিরে। আল্লাহ মুমিনের অবস্থা বর্ণনা করে বলেন, ‘এবং যারা তাদের রবের কাছে প্রত্যাবর্তন করবে- এ বিশ্বাসে তাদের যা দান করার তা দান করে ভীত-কম্পিত হৃদয়ে।’ (সুরা মুমিনুন: ৬০)

মুমিন চায় আল্লাহর নৈকট্য লাভ করতে, তাঁরই ভালোবাসার ময়দানে এগিয়ে যেতে। আর এ পথে অত্যাবশ্যক রাস্তা হলো ইবাদত। তবে ইবাদতেরও শর্ত আছে, তা হলো- রাসুলুল্লাহ সা.-এর সুন্নত অনুযায়ী হতে হবে। সেরকম বিশুদ্ধ নিয়মে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদতের প্রতি যাতে আগ্রহ বাড়ে সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। ইবাদতে আগ্রহ বাড়ানোর একটি বিশেষ দোয়ার কথা এসেছে হাদিসে।

দোয়াটি হলো-

اللَّهُمَّ أعِنَّا عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ

উচ্চারণ: আল্লাহুম্মা আ-ইন্নি আলা জিকরিকা, ওয়া শুকরিকা, ওয়া হুসনি ইবাদাতিকা।

অর্থ: হে আল্লাহ, আপনার জিকির করতে, আপনার শুকরিয়া আদায় করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন।

মুআজ ইবনে জাবাল রা. থেকে  বর্ণিত, একবার আল্লাহর রাসুলুল্লাহ সা. তার হাত ধরে বলেন, ‘হে মুআজ, আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি, আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি। তিনি বলেন, হে মুআজ, আমি তোমাকে অসিয়ত করছি, তুমি প্রত্যেক নামাজের পর এ দোয়া কখনো পরিহার করবে না।’ (আবু দাউদ: ১৫২২)

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে নিয়মিত এই আমল করার তাওফিক দান করুন। আমিন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ