শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের প্রবীণ নেতা মাওলানা ফজরুদ্দীন গঙ্গওয়ানীর ইন্তেকাল বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগ: জাপান গার্ডেন সিটি পরিদর্শনে আমিরে মজলিস আমাদের পীর শায়েখ জুলফিকার আহমাদ নকশবন্দী রহ.-এর স্মৃতি বাদ জুমা রাজধানীতে ইসলামী আন্দোলনের গণমিছিল বাদশার অতিথি হিসেবে ২৫০ ওমরাহযাত্রীকে স্বাগত জানাল সৌদি আরব হাফেজিয়া বোর্ড গঠন ইস্যুতে হাইআতুল উলয়াকে সমর্থন মাদরাসা সংরক্ষণ পরিষদের বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, টানা বর্ষণের আভাস খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের  ১০ গ্রাম প্লাবিত এবার মুয়াজ্জিনদের জন্য আস-সুন্নাহর ১৫ দিনের আয়োজন

জুমার দিনে যে আমলে ৮০ বছরের গোনাহ মাফ হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিম্নোক্ত দুরুদটি ৮০ বার পাঠ করবে, তার ৮০ বছরের গোনাহ মাফ হবে এবং তার আমলনামায় ৮০ বছরের সোওয়াব লেখা হবে।

اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِهِ وَسَلِّم تَسْلِيْمَا

উচ্চারণঃ ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি নিন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।’

হযরত আওস ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের সব দিন অপেক্ষা জুমআর দিনটিই হলো শ্রেষ্ঠ। এতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এ দিনেই তাঁর অফাত হয়েছে । এ দিনেই বিশ্ব ধ্বংসের জন্য শিঙ্গায় ফুঁক দেওয়া হবে এবং পুনঃর্জীবিত করার জন্য দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে। এ-দিন তোমরা আমার প্রতি বেশি-বেশি দুরুদ পাঠ করো। তোমাদের দুরুদ নিশ্চয় আমার কাছে উপস্থিত করা হবে ‘

সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের দুরুদ আপনার নিকট কীভাবে উপস্থিত করা হবে অথচ আপনি তখন মাটি হয়ে যাবেন ?

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বললেন, ‘আল্লাহ তায়ালা নবিদের শরীর জমিনের জন্য হারাম করে দিয়েছেন।’ (আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, বাইহাকি )

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ