|| মুহাম্মাদ নুর আলম ||
জুমাবার মুসলমানদের কাছে একটি কাঙ্ক্ষিত দিন। হাদিসে অধিক মর্যাদাসম্পন্ন এই দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে। পবিত্র কুরআনে ‘আল জুমা’ নামে একটি স্বতন্ত্র সুরা আছে।
মহান আল্লাহও প্রিয়নবীর ওপর দরুদ অবতীর্ণ করেন, ফেরেশতারাও নবী সা.-এর প্রতি রহমত ও বরকত কামনা করেন। ‘হে মুমিন! তোমরাও তাঁর ওপর দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো।’ (সুরা আহজাব: ৫৬)
জুমার দিনে মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা হাদিসে বর্ণিত হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে দরুদ পাঠ।
‘তোমরা আমার ওপর জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। (আবু দাউদ: ১০৪৭)
হাদিসে কুদসিতে মহানবী সা. ইরশাদ করেছেন—
‘তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো। কারণ, জিব্রাইল আ. এইমাত্র আল্লাহ তায়ালার বাণী নিয়ে হা