বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

গোস্ত কমবেশি করে বন্টন করলে কুরবানি সহিহ হবে ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: অনেকে কুরবানির পশু জবাই করার পর দেখা যায় স্বীয় পশুর বিভিন্ন অংশ অর্থাৎ কলিজা, মস্তক, গুরুত্বপূর্ণ অংশগুলো প্রথমেই আলাদা করে ঘরে নিয়ে যায় তারপর গোশত সমূহ বন্টন করে। এমতাবস্থায় গুরুত্বপূর্ণ অংশগুলো আলাদা করে নেওয়ার পর বণ্টন করলে কি কুরবানি সহিহ হবে? মেহেরবানি করে জানিয়ে উপকৃত করবেন।

উত্তর: যদি এক পরিবারে কুরবানি হয়ে থাকে, তাহলে সকলে সম্মত থাকলে এভাবে বন্টনে কোন সমস্যা নেই।

এছাড়া যদি একাধিক পরিবারে হয়ে থাকে, তাহলে যদি অন্যান্য শরীকরা মাথা, পাসহ কিছু অঙ্গের বন্টন বিষয়ে কমবেশি করাতে খুশি মনে সম্মত থাকে, তাহলেও এমন বন্টনে কোন সমস্যা নেই। কিন্তু কোন শরীক যদি এতে সম্মত না হয়, তাহলে এভাবে বন্টন করা জায়েজ হবে না। বরং সমভাবে বন্টন করতে হবে।

আর বন্টনের সাথে কুরবানি শুদ্ধ হওয়া বা না হওয়ার কোন সম্পর্ক নেই।

সূত্র: ফতোয়ায়ে হিন্দিয়া-৫/৩০০, আদ্দুররুল মুখতার-৯/৪৬০, মাজমাউল আনহার-৪/১৬৮, আল বাহরুর রায়েক-৮/৩১৯।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ