শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
উজবেকিস্তানে আন্তর্জাতিক ইসলামিক ফোরামে মসজিদে হারামের ইমাম ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া প্রকাশ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময়

শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে যে দোয়া শিখিয়েছেন নবীজি সা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মানুষের জীবনে শত্রু থাকা স্বাভাবিক। যারা আল্লাহ তায়ালাকে বেশি ভালোবাসেন, ন্যায়ের পথে অবিচল থাকার চেষ্টা করেন, তাদের শত্রু অপেক্ষাকৃত বেশি। শয়তানেরও টার্গেট তিনি। কিন্তু মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাকে রক্ষা করে থাকেন। প্রিয়নবী সা. তাঁর উম্মতকে শত্রুর অনিষ্ট থেকে বাঁচার জন্যে আল্লাহর সাহায্য চাওয়ার দোয়া শিখিয়েছেন। এর মধ্যে একটি দোয়া এমন, যেটার ওপর আমল করলে গোত্রের বা দলের শত্রুতা কেটে যাবে। হজরত আবু মুসা আশআরি রা. বলেন, ‌‌‌‌আল্লাহর রাসুল সা. কোনো গোত্র বা লোকদের (কোনো দলের) ব্যাপারে ভয় পেলে, এই দোয়াটি পড়তেন—

‏ اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, ওয়া নাউজুবিকা মিং শুরুরিহিম।

অর্থ : হে আল্লাহ! আমরা তোমাকে শত্রুর মোকাবেলায় পেশ করছি, তুমিই তাদের দমন করো। আর তাদের অনিষ্ট থেকে তোমার নিকট আশ্রয় চাই। (আবু দাউদ: ১৫৩৭)

তাবরানির হাদিসে আরেকটি ছোট দোয়ার কথা বর্ণিত হয়েছে। যে দোয়াটি পড়লে আল্লাহ তায়ালা শত্রুর মনে ভয় সৃষ্টি করে দেবেন। দোয়াটি হলো-

اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ ، سَرِيعَ الْحِسَابِ ، مُجْرِيَ السَّحَابِ ، هَازِمَ الأَحْزَابِ ، اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ

উচ্চারণ : আল্লাহুম্মা মুনযিলাল কিতাব, সারিয়াল হিসাব; মুজরিয়াস সাহাব, হাযিমাল আহযাব। আহযিমহুম ওয়া যালযিলহুম।

অর্থ : হে আল্লাহ! কুরআন অবতীর্ণকারী; দ্রুত হিসাব গ্রহণকারী, মেঘকে পরিচালনাকারী। শত্রুবাহিনীকে পরাজিত ও প্রতিহত করাে। তাদের দমন ও পরাজিত করাে। তাদের মধ্যে কম্পন সৃষ্টি করে দাও। (তাবরানি: ৯৮৯)

আল্লাহ তায়ালা আমাদের শত্রুর অনিষ্ট থেকে হেফাজত করুন। আমিন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ