মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন মহানবী (সা.)-এর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ প্রতিষ্ঠান-পরিচালক তৈরিতে ইতমিনান বোর্ডের সাত দিনের আবাসিক প্রশিক্ষণ

দ্রুত বিয়ে ও চক্ষু শীতলকারী স্ত্রী লাভের দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| নুর আলম সিদ্দিকী ||

বিয়ে হলো আল্লাহ তায়ালার একটি বিধান। কিন্তু সমাজের কিছু নিয়ম কানুনের চাপে পড়ে অনেক যুবক-যুবতি সঠিক সময়ে বিয়ে করতে পারেন না। ফলে তারা মনঃকষ্টে ভোগেন। দ্রুত বিয়ে হওয়া কিংবা বিয়ের আনুষঙ্গিক কাজ সহজ হওয়া নিয়ে ওলামায়ে কেরাম কিছু আমলের কথা বলেছেন। এর মধ্যে বিশেষ দুটি কুরআনি আমল এখানে তুলে ধরা হলো। 

যে দোয়ায় উত্তম জীবনসঙ্গী লাভ হয়-

পবিত্র কুরআনে নবী মুসা আ.-এর একটি দোয়ার উল্লেখ রয়েছে। যেটি আপনিও আমল করতে পারেন। দোয়াটি পড়ার পর আল্লাহ তায়ালা মুসা আ.-এর বিয়ে ও থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন।

সেইসঙ্গে উত্তম জীবনসঙ্গিনীরও ব্যবস্থা করেছেন।

দোয়াটি হলো-

ﺭَﺏِّ ﺇِﻧِّﻲ ﻟِﻤَﺎ ﺃَﻧْﺰَﻟْﺖَ ﺇِﻟَﻲَّ ﻣِﻦْ ﺧَﻴْﺮٍ ﻓَﻘِﻴﺮٌ

‘রাব্বি ইন্নি লিমা- আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকীর।’

অর্থ: ‘হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি তার মুখাপেক্ষী।’ (সুরা আল-কাসাস: ২৪)

চক্ষু শীতলকারী স্ত্রী লাভের দোয়া-

পবিত্র কুরআনে আরেকটি দোয়ার উল্লেখ রয়েছে। যাকে বলা হয়ে থাকে চক্ষু শীতলকারী স্ত্রী লাভের দোয়া। এই দোয়াটি পাঠ করা আল্লাহর প্রিয় বান্দাদের একটি গুণ। তারা পুণ্যবান স্ত্রী ও সন্তানের জন্যও আল্লাহর কাছে দোয়া করে থাকেন।

সেই দোয়াটি হলো—

ﺭَﺑَّﻨَﺎ ﻫَﺐْ ﻟَﻨَﺎ ﻣِﻦْ ﺃَﺯْﻭَﺍﺟِﻨَﺎ ﻭَﺫُﺭِّﻳَّﺎﺗِﻦَﺍ ﻗُﺮَّﺓَ ﺃَﻋْﻴُﻦٍ ﻭَﺍﺟْﻌَﻠْﻨَﺎ ﻟِﻠْﻤُﺘَّﻘِﻴﻦَ ﺇِﻣَﺎﻣًﺎ

‘রাব্বানা-হাবলানা-মিন আজওয়া-জিনা- ওয়া জুররিইয়া-তিনা, কুররাতা আ‘ইউনিওঁ, ওয়াজ‘আলনা-লিলমুত্তাকিনা ইমা-মা।’

অর্থ: ‘হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান করো এবং আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শস্বরূপ করো।’ (সুরা ফুরকান: ৭৪)

আলেমরা উত্তম জীবনসঙ্গী লাভে উল্লেখিত দোয়াগুলো পড়ার পরামর্শ দিয়ে থাকেন। আল্লাহ তায়ালা মুসলিম যুবক-যুবতীদের উল্লেখিত দোয়াগুলো পাঠ করার তাওফিক দান করুন এবং তাদের মনের আশা আল্লাহ পূরণ করুন। আমিন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ