মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন মহানবী (সা.)-এর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ প্রতিষ্ঠান-পরিচালক তৈরিতে ইতমিনান বোর্ডের সাত দিনের আবাসিক প্রশিক্ষণ

তীব্র দাবদাহে যে দোয়া পড়বেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তীব্র দাবদাহে মানুষ অতিষ্ঠ। প্রচণ্ড গরম থেকে বাঁচতে প্রয়োজন সজীব-কোমল বৃষ্টিস্নাত পরিবেশ। এ জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার বিকল্প নেই। প্রচণ্ড তাপপ্রবাহে অনাবৃষ্টিতে অতিষ্ঠ হয়ে কিছু লোক নবিজির কাছে এসে কেঁদে দিলেন। তিনি তাদের জন্য দোয়া করলেন। অতপর তাদের ওপর আকাশ থেকে নেমে এলো প্রশান্তির বৃষ্টি। কী সেই দোয়া?

যতই বিদ্যুৎ থাকুক বা লোডশেডিং না থাকুক; আবহাওয়ার যে অবস্থা তাতে করে একমাত্র আল্লাহর কাছেই প্রশান্তি চাইতে হবে; তিনি ছাড়া কেউ এ জমিনকে প্রশান্তি দিতে পারবেন না। পরিবেশের ভারসাম্য রক্ষায় এখন প্রয়োজন প্রচণ্ড বৃষ্টির। মহান আল্লাহই মানুষের জন্য প্রশান্তির বৃষ্টি দান করতে পারেন। আসুন, প্রচণ্ড গরম থেকে বাঁচতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি।

হজরত জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একদিন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কিছু লোক (বৃষ্টি না হওয়ায়) ক্রন্দনরত অবস্থায় এলেন। তিনি (তাদের জন্য এভাবে) দোয়া করলেন-

اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلاً غَيْرَ آجِلٍ ‏

উচ্চারণ: ‘আল্লাহুম্মাসক্বিনা গাইছান মুগিছান মারিআন নাফিআন গাইরা দাররিন আঝিলান গাইরা আঝিলিন।’

অর্থ: ‘হে আল্লাহ! আমাদের বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত-কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী, মুষল ধারায় বৃষ্টি বর্ষণ করো।’

বর্ণনাকারী বলেন, এরপর তাদের উপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় (এবং বৃষ্টি হয়)।’ (আবু দাউদ ১১৬৯, আবদ ইবনু হুসাইদ ১১২৫, ইবনু খুযাইমাহ ১৪১৬)

আল্লাহ তাআলা তাঁর বান্দার প্রতি রহমতের প্রশান্তি ও বৃষ্টি নাজিল করুন। ক্ষতিমুক্ত, কল্যাণময় ও তৃপ্তিদায়ক সজীব পরিবেশ দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ