মহিমান্বিত মাস রমজান শেষের পথে। রমজানের আমেজ নিয়ে মসজিদ কিংবা নিরাপদ অবস্থানে থেকেই ইবাদত-বন্দেগি ও ইতেকাফ পালন করছেন রোজাদার। শেষ দশকে লাইলাতুল কদর ও জাহান্নামের আগুন থেকে নাজাত পেতে বিশেষ কিছু ইবাদত ও উপায় তুলে ধরা হলো-
১. বছরের সেরা ১০ রাতের ইবাদত
রমজানের শেষ দশকের প্রত্যেকটি কাজ বা ইবাদতকে উদারভাবে দেখবেন এবং অনেক বেশি সওয়াব দেবেন। তাই প্রত্যেকের উচিত, রমজানের শেষ দশকে সময় অপচয় না করে ইবাদাত-বন্দেগিতে মনোযোগী হওয়া। অলসতা ও একঘেয়েমী রমজানের ইবাদতের প্রধান প্রতিবন্ধক। তাই যারা প্রথম দুই দশক অলসতায় কাটিয়ে দিয়েছে, তাদের জন্য শেষ দশকের প্রতিটি রাতের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২. বিশেষ দোয়ার মাধ্যমে ইবাদত
শেষ দশকের প্রতিটি রাতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া ও ইসতেগফারে কাটিয়ে দেওয়া। বিশেষ করে লাইলাতুল কদরের দোয়া নামে পরিচিত দোয়াটি বেশি বেশি পড়া। যে দোয়াটি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছেন। আর তাহলো-
اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
উচ্চারণ : 'আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন; তুহিব্বুল আফওয়া; ফাফু আন্নি।’
অর্থ : হে আল্লাহ! আপনি ক্ষমাশীল; ক্ষমা করতে ভালোবাসেন; অতএব আমাকে ক্ষ