শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

ছাত্রীদের জন্য মাহরাম ছাড়া শিক্ষা সফরে যাওয়া যাবে কি?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

জিজ্ঞাসা : মুহতারাম মুফতি সাহেব! আমার মেয়ে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে । এখন সে তার শিক্ষক ও সহপাঠীদের সাথে ঢাকার বাইরে শিক্ষা সফরে যেতে চায় । আমার প্রশ্ন ছাত্রীদের জন্য মাহরাম ব্যতীত শিক্ষা সফরে যাওয়া শরিয়াহ সম্মত হবে কি না? - নাম প্রকাশে অনিচ্ছুক এক মা ।

সমাধান  : ছাত্রীদের জন্য মাহরাম ব্যতীত শিক্ষা সফরে যাওয়া শরিয়াহ সম্মত নয় । ছাত্রীদের একটি দলও যদি সফর করে তবুও মাহরাম ব্যতীত সফর করা বৈধ হবে না । কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : কোন নারী তার মাহরাম ব্যতীত সফর করবে না । [বুখারী  :  ১৭২৯ ও মুসলিম : ২৩৯১]

বর্তমান ফিতনার যুগে মা বাবাদের সচেতন হওয়া জরুরি । আপনার মেয়ে কোথায় যাচ্ছে কোথায় থাকছে সে সম্পর্কে অবহিত থাকা জরুরি । 

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ