পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা। ইতোমধ্যে বেশির ভাগ হাজি দেশে চলে এসেছেন। এবারের হজের অভিজ্ঞতা, অনুভূতি ও বাস্তব সমস্যার কথা জানতে সদ্য ফেরত কয়েকজন হাজির মুখোমুখি হয়েছেন আওয়ার ইসলামের সহ-সম্পাদক নাজমুল হাসান।
‘এই হজ আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন’
চট্টগ্রামের হাজি মাওলানা রুহুল আমিন আওয়ার ইসলামকে বলেন, ‘আরাফাতের ময়দানে দাঁড়িয়ে যে কান্না করেছি, মনে হচ্ছিল আল্লাহ খুব কাছে। আমি আগেও হজ করেছি। এতটা তৃপ্তি, এতটা প্রশান্তি আগে কখনো পাইনি। এবারের হজ
‘নারীদের জন্য নিরাপত্তা ছিল সন্তোষজনক’
ঢাকার নারী হাজি শায়খা ফারজানা বেগম আওয়ার ইসলামকে বলেন, ‘হজে অংশ নিয়ে আমি নতুন করে আল্লাহর প্রতি ভালোবাসা ও আত্মত্যাগের শিক্ষা পেয়েছি। নারীদের নিরাপত্তা ও গাইডেন্স যথেষ্ট ভালো ছিল। এ হজ আমার জীবনের পথপরিক্রমা বদলে দিয়েছে।’
