আন্তর্জাতিক ডেস্ক
দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত বা ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, মাওলানা সাদ সাহেবের বিতর্কিত চিন্তাধারা ও তার অনুসারীদের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করে মূলত তিনি বক্তব্যটি দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, তার বক্তব্যকে কেউ কেউ পুরো তাবলিগ জামাতের বিরোধিতা হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন, যা সঠিক নয়। বরং দারুল উলুম দেওবন্দের আপত্তি তাবলিগ জামাতের সামগ্রিক কার্যক্রমের বিরুদ্ধে নয়; নির্দিষ্ট কিছু বিতর্কিত চিন্তাধারা ও সেগুলোর প্রচার-প্রসারের বিরুদ্ধে।
সম্প্রতি দাওরায়ে হাদিসের দরসে দেওয়া বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সেই পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ নভেম্বর) রাতে জরুর