বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ৬০০ এলাকায় ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফরিদাবাদ মাদরাসার তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলনের সময়সূচি প্রকাশ আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, দেখুন তালিকা আজানের ধ্বনিতে বদলে গেল ইউক্রেনীয় নারীর জীবন জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রণালিটির পূর্বাঞ্চলে নৌমাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরে অচল হয়ে পড়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। একই সময়ে প্রণালিটি দিয়ে চলাচলের সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি এডিএনওসির একটি জাহাজ হামলার শিকার হয়েছে। এতে ১১ জন নাবিক আহত এবং একজন নিখোঁজ রয়েছেন।

এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, জাহাজগুলো এমন একটি এলাকায় প্রবেশের আগে নিজেদের নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল, যেটিকে তারা জাহাজ চলাচলের জন্য নিষিদ্ধ এলাকা হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে জানানো হয়, মাইনে আঘাত লাগার পর সৃষ্ট আগুনে তিনটি জাহাজই অচল হয়ে পড়ে।

এর আগে বুধবার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি) জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় তাদের একটি জাহাজ হামলার শিকার হয়েছে। এতে ১১ জন নাবিক আহত হয়েছেন এবং আরও একজন নিখোঁজ রয়েছেন।

কোম্পানিটি জানায়, আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি নিখোঁজ নাবিকের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও আঞ্চলিক নিরাপত্তাকে কেন্দ্র করে দুই দেশের সঙ্গে তেহরানের দীর্ঘদিনের উত্তেজনা শেষ পর্যন্ত সরাসরি সামরিক সংঘাতে রূপ নেয়।

প্রথম দিনের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর জবাবে ইরান ইসরায়েল, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালায়। সংঘাতের একপর্যায়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত ও নিয়ন্ত্রণের উদ্যোগ নেয় তেহরান।

হরমুজ প্রণালি ঘিরে এই সংঘাতের প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা এই নৌপথ দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত মোট অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের প্রায় ২৫ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ১৯ শতাংশ পরিবাহিত হয়। ফলে এই পথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তেল ও গ্যাসের বাজারদরে অস্থিরতা শুরু হয়।

যুদ্ধের মধ্যে কয়েক দফা যুদ্ধবিরতি ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও এখনো উত্তেজনা কাটেনি। 

সূত্র: আনাদোলু এজেন্সি

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ