শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক

তুরস্কে হিজাবের অঙ্গীকার করলেন শত শত তরুণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের ইজমির শহরে আয়োজিত এক অনুষ্ঠানে শত শত মুসলিম তরুণী হিজাব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। হিজাবের ধর্মীয় গুরুত্ব ও মুসলিম নারীর পরিচয়ে এর তাৎপর্য তুলে ধরতে সম্প্রতি ‘প্রফেট লাভার্স অ্যাসোসিয়েশন’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

‘আমি হিজাব গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি: আপনার আদেশই সবার ওপরে’—প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে তরুণীদের ধর্মীয় বিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে হিজাব পালনে উৎসাহিত করা হয়। আয়োজকেরা হিজাবকে ফ্যাশন বা সাময়িক পছন্দের বিষয় নয়, বরং ইসলামের ধর্মীয় নির্দেশনা হিসেবে তুলে ধরেন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ধর্মীয় সংগীত, আলোচনা ও নাট্য পরিবেশনার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন ধর্মীয় আলোচক বিলদানে কুরতারান।

তিনি বলেন, হিজাব কোনো বিশেষ পোশাকের ধরন কিংবা ফ্যাশনের অনুষঙ্গ নয়। এটি পবিত্র কুরআনে আল্লাহর দেওয়া অন্যতম মৌলিক নির্দেশনা এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসৃত নীতির অংশ। তাই হিজাবকে সাময়িক উৎসাহ বা ব্যক্তিগত পছন্দের বিষয় হিসেবে দেখার সুযোগ নেই।

বক্তব্যে তিনি বলেন, সমসাময়িক সংস্কৃতি, ফ্যাশন, বিভিন্ন মতাদর্শ ও জনপ্রিয় সংস্কৃতির প্রভাবে মুসলিম সমাজে হিজাবের ধর্মীয় তাৎপর্য অনেক ক্ষেত্রে আড়ালে পড়ে যাচ্ছে। হিজাবের প্রকৃত অর্থ বুঝতে পবিত্র কুরআনের শিক্ষার কাছে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

হিজাবের আধ্যাত্মিক তাৎপর্য বোঝাতে হজরত আদম (আ.) ও হাওয়া (আ.)-এর ঘটনাও তুলে ধরেন কুরতারান। তিনি বলেন, আল্লাহ তাঁদের জন্য কিছু সীমারেখা নির্ধারণ করে দিয়েছিলেন এবং তা অতিক্রম করতে নিষেধ করেছিলেন। কিন্তু শয়তান নানা প্রলোভন ও যুক্তির মাধ্যমে তাঁদের মনে সন্দেহ সৃষ্টি করে। তাঁর মতে, স্বাধীনতা, সমতা ও ন্যায়ের নামে আজও একই ধরনের বিভ্রান্তিকর যুক্তি সামনে আনা হচ্ছে।

হিজাবকে শুধু পুরুষের দৃষ্টি থেকে আত্মরক্ষার পোশাক হিসেবে বিবেচনা করার সমালোচনা করে তিনি বলেন, হিজাবের তাৎপর্য এর চেয়ে অনেক গভীর। এটি আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্য এবং তাঁর নির্ধারিত সীমারেখার প্রতি আত্মসমর্পণের প্রকাশ।

তিনি আরও বলেন, ‘হিজাব কেবল এক টুকরো কাপড় কিংবা পোশাকের অনুষঙ্গ নয়। এটি মহান আল্লাহর নির্ধারিত মুসলিম নারীর পরিচয়।’

অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণীদের উদ্দেশে কুরতারান বলেন, তাঁরাই মুসলিম সমাজের আশা ও গর্ব। তাঁদের ধর্মীয় মূল্যবোধ ধারণ এবং পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে হিজাব গ্রহণকারী তরুণীদের উপহার দেওয়া হয়। পরে আমিনে শানির পরিচালনায় সমাপনী মোনাজাতের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।

সূত্র: ইলখা নিউজ (তুরস্ক)

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ