আন্তর্জাতিক ডেস্ক
মদিনার মসজিদে নববীর খোলা প্রাঙ্গণে সারি সারি বিশাল ছাতা। দূর থেকে দেখলে মনে হতে পারে, পবিত্র স্থানের সৌন্দর্য বাড়াতেই এগুলো স্থাপন করা হয়েছে। বাস্তবে এসব ছাতা আধুনিক প্রকৌশল, স্বয়ংক্রিয় প্রযুক্তি ও নান্দনিক স্থাপত্যের সমন্বয়ে তৈরি একটি বড় ছায়া ও শীতলীকরণ ব্যবস্থা। তীব্র রোদ, গরম কিংবা বৃষ্টিতে মুসল্লিদের স্বস্তি দেওয়াই এর মূল উদ্দেশ্য।
মসজিদে নববীর প্রাঙ্গণে রয়েছে মোট ২৫০টি স্বয়ংক্রিয় ছাতা। প্রতিটি ছাতার বিস্তার প্রায় ২৫ দশমিক ৫ মিটার × ২৫ দশমিক ৫ মিটার এবং ওজন প্রায় ৪০ টন। একটি ছাতা খোলা অবস্থায় ৯০০-এর বেশি মুসল্লিকে ছায়া দিতে পারে। সবগুলো ছাতা একসঙ্গে প্রায় ২ লাখ ২৮ হাজার মুসল্লিকে ছায়া দেওয়ার সক্ষমতা রাখে।
ছাতাগুলো দুটি ভিন্ন উচ্চতায় স্থাপন করা হয়েছে। ফলে খোলা অবস্থায় একটির ছায়া অন্যটির সঙ্গে সমন্বিত হয়ে প্রাঙ্গণের বড় অংশজুড়ে ছায়া তৈরি করে। বন্ধ অবস্থায় প্রতিটি ছাতার উচ্চতা প্