আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যে শত্রু প্রতিদিন হত্যা, নিষেধাজ্ঞা, চাপ ও হুমকি দেয় এবং নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে, তার সঙ্গে আলোচনা করার কোনো অর্থ নেই। আমাদের জনগণও এমন পদ্ধতি মেনে নেবে না।
সোমবার (৫ অক্টোবর) তেহরানে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মির্জোয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
এদিকে ইয়েমেনে হুথিদের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের মধ্যে সৌদি আরবের সঙ্গে করা দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র বজায় রাখবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমনà§