রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা

মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধান শায়খ আহমদ আল-হুযাইফি বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ৪৬তম আসরের বিজয়ীদের সম্মাননা প্রদান করেছেন।

১৪৪৮ হিজরি সালের এ আন্তর্জাতিক প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা অনুষ্ঠানে মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আবদুল মুহসিন আল-কাসিম উপস্থিত ছিলেন।

রোববার (৩০ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে শায়খ আহমদ আল-হুযাইফি প্রতিযোগিতায় বিজয়ী কুরআন হিফজ ও তেলাওয়াতকারীদের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় তিনি পবিত্র কুরআনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা এবং এর শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা সৌদি আরবের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের হাফেজ ও কোরআন অনুরাগীরা এতে অংশগ্রহণ করে থাকেন। প্রতিবছর এ প্রতিযোগিতায় কুরআন হিফজ, তিলাওয়াত ও সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সূত্র: হারামাইন আর্কাইভ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ