সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পড়তে-লিখতে জানেন না, তবু ৭১ বছর বয়সে হাফেজা হলেন মিসরীয় নারী জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নতুন কমিটির সভাপতি হিসেবে শায়খ আবদুল্লাহ আল হারুন এবং সেক্রেটারি হিসেবে মুহাম্মদ গোলাম সরোয়ার সিরাজী নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ মাগরিব আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শায়খ আবদুল্লাহ আল হারুন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক হাফেজ শেখ ফরিদ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শায়খ আবদুল মোমিন।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ঐক্যসংস্থা কুয়েতের সভাপতি শায়খ ইমদাদুল্লাহ বেলালী, খেলাফত মজলিস কুয়েতের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম কুয়েতের সহসভাপতি মাওলানা নুরুল আমিন এবং হেফাজতে ইসলাম কুয়েতের সাংগঠনিক সম্পাদক মাওলানা জাফর বিন মুসা।

সম্মেলনে বক্তারা প্রবাসে ইসলামী আন্দোলনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং ইসলামী মূল্যবোধ ও আদর্শের প্রচার-প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে সম্মেলনে শায়খ আবদুল্লাহ আল হারুনকে সভাপতি এবং মুহাম্মদ গোলাম সরোয়ার সিরাজীকে সেক্রেটারি করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ