শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

রাজস্থানে তিন মুসলিম শ্রমিককে নির্যাতন, ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের রাজস্থানে তিনজন মুসলিম শ্রমিককে অপহরণ, জিম্মি, নৃশংসভাবে মারধর করা হয়েছে। একইসঙ্গে তাদের জয় শ্রী রাম বলতেও বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। 

গত ২৮ জুন (রোববার) রাজ্যের বেওয়ার জেলার ঝুটা গ্রামে এই ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রকাশ করেছে সংবাদসংস্থা মুসলিম মিরর।  

সংবাদে বলা হয়েছে, ভুক্তভোগী সাজিদ খানের করা পুলিশি অভিযোগ অনুযায়ী, তাকে, তার ভাই জুনাইদ এবং ভাগ্নে সাহিলকে মুকলেশ মালির মালিকানাধীন একটি খনিতে একটি মেশিন মেরামত করার জন্য ডাকা হয়েছিল। রাত প্রায় ১টার দিকে কাজ শেষ করার পর, তারা তিনজন তাদের পারিশ্রমিক দাবি করলে তাদের পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়। তারা যখন চলে যাচ্ছিলেন, তখন মালি এবং তার চার-পাঁচজন সহযোগী একটি এসইউভিতে এসে তাদের গালিগালাজ করে এবং জোর করে গাড়িতে তুলে নেয়।

ভুক্তভোগীরা বলেন, তাদেরকে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়, সেখানে ঘণ্টার পর ঘণ্টা ধরে তাদের ওপর চালানো হয় নির্মম নির্যাতন। লোকগুলোকে দড়ি দিয়ে বেঁধে লোহার পাইপ ও কোদালের হাতল দিয়ে বারবার পেটানো হয়। জানা গেছে, জুনাইদের চুল টেনে ছিঁড়ে ফেলা হয়েছিল, যার ফলে তাঁর প্রচুর রক্তপাত হয়। হামলাকারীরা ভুক্তভোগীদের সাহায্য চাওয়া থেকে বিরত রাখতে তাঁদের মোবাইল ফোনগুলোও ভেঙে ফেলে। 

ভুক্তভোগীরা আরও জানান, হামলাকারীরা নির্যাতনের সময় বলতে থাকে ‘তোরা মুসলিম, আমরা হিন্দু, আমরা তোদের মুসলিমদের মেরে ফেলব’। এছাড়াও তারা অনেক সাম্প্রদায়িক গালিগালাজ করে এবং বন্দুকের মুখে তাদেরকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করা হয়।

সূত্রে জানা যায়, ভুক্তভোগীদের যৌনাঙ্গসহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম হওয়ায় তাদের বিস্তারিত মেডিকেল পরীক্ষার প্রয়োজন হয়। তারা বর্তমানে বেওয়ারের অমৃত কৌর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  

ভুক্তভোগীদের প্রতিনিধি রহমত কাথাত ঘটনাটিকে মানবতার জন্য লজ্জাজনক এবং সামাজিক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ অপরাধ বলে মন্তব্য করেছেন। প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এই চাঞ্চল্যকর ঘটনায় স্থানীয় সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলার বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ