সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মক্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দর্শনার্থীদের সেবা দিচ্ছে এআই রোবট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দর্শনার্থীদের সেবায় যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) রোবট।

আয়োজকরা জানিয়েছেন, এসব এআই রোবট দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারছে এবং ৯০টিরও বেশি ভাষায় তথ্য সরবরাহ করছে। পাশাপাশি প্রতিযোগিতার বিভিন্ন আয়োজনের সময়সূচি, প্রয়োজনীয় সেবা ও অন্যান্য তথ্য খুঁজে পেতে দর্শনার্থীদের দিকনির্দেশনাও দিচ্ছে রোবটগুলো।

এবারের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। এবারের আয়োজনের অন্যতম উল্লেখযোগ্য সংযোজন হলো—প্রথমবারের মতো এতে নারীদের জন্য পৃথক বিভাগ চালু করা হয়েছে।

মক্কায় আয়োজিত এ প্রতিযোগিতা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা হিসেবে পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশের হাফেজ ও কুরআন তিলাওয়াতকারীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় কুরআন হিফজ, তিলাওয়াত ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এআই প্রযুক্তির ব্যবহার এবারের আয়োজনকে আরও আধুনিক ও দর্শনার্থীবান্ধব করে তুলেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে দ্রুত যোগাযোগ ও তথ্য সরবরাহে এসব রোবট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ