বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭


‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের সাবেক সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ খান আজমী বলেছেন, ধর্ম গ্রহণ ও নিজের জীবনসঙ্গী নির্বাচনের স্বাধীনতার প্রশ্নে সমাজে দ্বৈত মানদণ্ড গ্রহণযোগ্য নয়। কোনো হিন্দু যুবক বা যুবতী ইসলাম গ্রহণ করে স্বেচ্ছায় মুসলমান হয়ে বিয়ে করলে প্রায়ই তার উদ্দেশ্য, অতীত ও যোগাযোগ নিয়ে নানা প্রশ্ন তোলা হয়, এমনকি অনেক ক্ষেত্রে পরিবারকে সামাজিক ও আইনি চাপের মুখোমুখি হতে হয়।

বুধবার (১০ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি এক হিন্দু যুবকের ইসলাম গ্রহণ এবং মুসলিম তরুণীকে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে তার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ তোলা এবং মেয়ের পরিবারকে হয়রানির খবর সামনে এসেছে। অথচ কোনো মুসলিম নারী যদি কোনো হিন্দু যুবকের সঙ্গে চলে যায়, তখন অনেকেই সেটিকে ব্যক্তিগত স্বাধীনতা ও পছন্দের বিষয় হিসেবে উপস্থাপন করেন। যদি ব্যক্তিগত স্বাধীনতা একটি নীতি হয়, তবে সেটি সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।

মাওলানা আজমী বলেন, ইসলাম এমন একটি ধর্ম, যা মানুষ বুঝে গ্রহণ করলে নানা বিরোধিতা, সামাজিক চাপ ও পরীক্ষার মুখোমুখি হয়েও তা থেকে সরে আসতে চায় না। তাঁর মতে, ইসলামের প্রতি মানুষের আকর্ষণের কারণ হলো এর আদর্শ, শিক্ষা ও আত্মিক তাৎপর্য।

তিনি আরও বলেন, কোনো ধর্ম বা সম্প্রদায়কে অবমাননা করে, ঘৃণা ছড়িয়ে কিংবা শক্তি প্রয়োগ করে মানুষের হৃদয় জয় করা সম্ভব নয়। বিশ্বাসের জগতে প্রভাব বিস্তার করতে হয় যুক্তি, উত্তম চরিত্র এবং অন্তরের প্রশান্তির মাধ্যমে। এ বিষয়গুলো নিয়ে সমাজে শান্ত ও গভীর চিন্তা-ভাবনার প্রয়োজন রয়েছে।

সূত্র: ইউএনএ নিউজ

প্রতিনিধি/আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ