চলমান সংঘাতের মাধ্যমে বিশ্ব ইরান জাতির প্রকৃত শক্তি উপলব্ধি করছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্রে সজ্জিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন ধরে দাঁড়িয়ে থাকা কোনো সহজ বিষয় নয়। এর মাধ্যমে ইরান জাতির শক্তি, সামর্থ্য ও দৃঢ়তা কতটুকু তা প্রমাণিত হচ্ছে বিশ্বের সামনে।
শুক্রবার (৫ জুন) এক প্রতিব্দনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রচারিত বক্তব্যে আরাঘচি বলেন, আমরা আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে দিয়েছি যে, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনে ব্যবহৃত মার্কিন সামরিক ঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।
তবে কঠোর এই অবস্থানের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি। বিশেষ করে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করে আরাঘচি বলেন, সৌদি আরবের সঙ্গে টেকসই ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
জেডএম/
