রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের ঐতিহাসিক আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ মুসলমানদের ইবাদতের জন্য পুনরায় উন্মুক্ত হওয়ার ষষ্ঠবার্ষিকী উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

শুক্রবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এনসোস্যাল-এ দেওয়া এক পোস্টে এরদোগান বলেন, আজ থেকে ছয় বছর আগে ৮৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আয়া সোফিয়া তার প্রকৃত পরিচয় ফিরে পেয়েছিল। ইনশাআল্লাহ, এই বরকতময় মসজিদে চিরকাল আজানের ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকবে। আয়া সোফিয়ার এই পুনর্জাগরণ সবার জন্য কল্যাণকর হোক।

ঐতিহাসিক আয়া সোফিয়া ৫৩৭ খ্রিস্টাব্দে একটি গির্জা হিসেবে নির্মিত হয় এবং প্রায় ৯১৬ বছর খ্রিস্টানদের উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়। ১৪৫৩ সালে উসমানীয় সুলতান দ্বিতীয় মুহাম্মদ ইস্তাম্বুল বিজয়ের পর ওয়াকফ দলিলের মাধ্যমে এটিকে মসজিদে রূপান্তর করেন। এরপর প্রায় পাঁচ শতাব্দী এটি মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদতকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

তবে ১৯৩৪ সালে তৎকালীন তুর্কি সরকার মন্ত্রিসভার এক অধ্যাদেশের মাধ্যমে আয়া সোফিয়াকে জাদুঘরে রূপান্তর করে। ফলে দীর্ঘ ৮৬ বছর এটি জাদুঘর হিসেবেই সংরক্ষিত ছিল।

পরে ২০২০ সালের ১০ জুলাই তুরস্কের সর্বোচ্চ প্রশাসনিক আদালত ১৯৩৪ সালের সেই অধ্যাদেশ বাতিল করে দেয়। একই দিন প্রেসিডেন্ট এরদোয়ান আয়া সোফিয়াকে পুনরায় মসজিদ হিসেবে ব্যবহারের নির্দেশনায় স্বাক্ষর করেন। এর পরপরই প্রায় ৮৬ বছর পর সেখানে আবারও জামাতে নামাজ আদায় শুরু হয়।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ