সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ইরানে বন্দুকধারীর হামলায় নিহত ধর্মীয় নেতা   নেত্রকোনার সীমান্তে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় প্লাবিত অন্তত ৪০ গ্রাম মিয়ানমার সীমান্তে ১০৯ কিমি বেড়া নির্মাণের চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বন্যা: ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ঢাকা মহানগর দক্ষিণের অনুদান স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধী যুবককে পেটাল আর্জেন্টিনা সমর্থকরা

শিক্ষাসফর শেষে ফিরতিপথে বাস দুর্ঘটনায় ২০ শিক্ষার্থীসহ ২১ জন নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

উগান্ডার পূর্বাঞ্চলে শিক্ষাসফর শেষে ফিরতি পথে একটি বাস দুর্ঘটনায় ২০ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৬০ জন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮ টায় এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় সময় শুক্রবার (১৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করে উগান্ডা পুলিশ জানায়, উগান্ডার রাজধানী কাম্পালার কিং ডেভিড জুনিয়র স্কুল–এর শিক্ষার্থীরা ‘কাপচোরওয়া’ জেলার ‘সিপি ফলস’ এলাকায় শিক্ষাসফর শেষে ফিরছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্ক নিহত হন।

দুর্ঘটনায় আহত কয়েকজন শিক্ষার্থী ও প্রাপ্তবয়স্ককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটেছে। তবে এতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পর বাসটির দুমড়ে-মুচড়ে যাওয়া ছবি প্রকাশ করেছে উগান্ডা পুলিশ। এসব ছবি দেশটির সড়ক নিরাপত্তা পরিস্থিতির দুর্বল দিকটি আবারও সামনে এনেছে।

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় সড়ক দুর্ঘটনা একটি বড় সমস্যা। অপর্যাপ্ত সড়ক রক্ষণাবেক্ষণ, ত্রুটিপূর্ণ যানবাহন এবং অতিরিক্ত গতির কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

গত বছরের অক্টোবরে দেশটির একটি মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছিলেন। আর ২০২৪ সালের সরকারি হিসাব অনুযায়ী, ওই বছর উগান্ডায় ৪ হাজার ৪৩৪টি প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়।

সূত্র: সামা টিভি

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ