মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আসছেন পাঁচ দেশের কারী দ্বীনি প্রতিষ্ঠানের সফলতায় আকাবিরের তিন মূলনীতি ও আমাদের করণীয় দ্বিতীয় দিনে ৫ হাজার ফুজালার মাথায় পাগড়ি, শেষ দিনে দেওবন্দের মুহতামিমের বয়ান তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’

গাজায় যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরুর শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসের বানি সুহেলায় একটি তাঁবুতে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চলমান থাকলেও দখলদারের হামলা কিন্তু থেমে নেই। প্রতিনিয়ত সেখানে প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা। এতে গাজাবাসীর আশঙ্কা বাড়ছে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে সংঘাত।

খান ইউনিসে গতকাল যেখানে হামলা চালানো হয়েছে, সেখানকার বাসিন্দারা বলছেন, লক্ষ্যবস্তু করা স্থানটি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন অঞ্চল চিহ্নিতকারী হলুদ রেখার মধ্যে ছিল না। যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী কমপক্ষে ২৪১ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিলিস্তিনিরা বলছেন, ইসরায়েল এখন কেন তাঁবুতে হামলা করছে, তার কোনো ব্যাখ্যা নেই।

আলজাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চলার মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশেষ হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কর্তৃপক্ষ বলছে, ২৫ মাস আগে শুরু হওয়া যুদ্ধের পর এ পর্যন্ত ভূখণ্ডটিতে মোট মৃত্যুও ৬৯ হাজার ছাড়িয়েছে।