সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ ।। ২৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বাবরি মসজিদ নির্মাণে অনলাইনে ৯৩ লাখ ও ১১টি ট্রাঙ্ক ভর্তি টাকা এলো হুমায়ুনের বাড়িতে জিরি মাদরাসার কৃতি ছাত্রদের সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কাল শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সার্বিক প্রস্তুতি চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাস গুজব থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান আইন উপদেষ্টার নীরবেই চলে গেলেন কবি আব্দুল কুদ্দুস ফরিদী ‘ভোটকে উৎসবমুখর করতে সাংস্কৃতিক কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন’ মাওলানা মনির হোসাইন কাসেমীকে জমিয়তের শোকজ শাপলার গণহত্যা নিয়ে বিবিসি বাংলার সাবেক প্রধানের মিথ্যাচারের নিন্দা হেফাজতের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে বাংলাদেশ খেলাফত মজলিসের শুভেচ্ছা

যুদ্ধবিরতির দুই সপ্তাহে ইসরায়েলের হাতে ৯৩ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুদ্ধবিরতির কার্যকরের পর থেকে গত দুই সপ্তাহে ফিলিস্তিনের গাজায় ৯৩ জনকে হত্যা করেছে ইসরায়েল।

শনিবার (২৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, গত ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল মোট ৯৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ সময়ে ইসরায়েলি হামলায় আরও ৩২৪ জন আহত হয়েছেন।

গত ৪৮ ঘণ্টায় ইসরায়েল ১৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আহত হয়েছে আরও সাতজন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে ৬৮ হাজার ৫১৯ জনকে হত্যা করেছে এবং ১ লাখ ৭০ হাজার ৩৮২ জন আহত হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ