নিজস্ব প্রতিবেদক
ওমরাহ পালনে সৌদি আরব গিয়ে নিখোঁজ বাংলাদেশি আলেম মুফতি মুহাম্মদ আলী সন্ধান ও দ্রুত মুক্তির ব্যবস্থা এবং রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত মুফতি নাসরুল্লাহ বদরের মরদেহ জান্নাতুল বাকীতে দাফনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠকে নেতারা এ দাবি জানান।
ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তের সভাপতি মুফতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি নুরুল আলম ইসহাকীর পরিচালনায় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নেতারা বলেন, ওমরাহ পালনের উদ্দেশ্যে সà