রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

সিরিয়ার আলেপ্পোতে কুরআনের হাফেজ হলেন ৫৪ শিক্ষার্থী; দেওয়া হলো সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরিয়ার ঐতিহাসিক উত্তর আলেপ্পো শহরে ৫৪ জন শিক্ষার্থী পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছেন। এ উপলক্ষে আল-শাম এতিম কল্যাণ সংস্থার উদ্যোগে তাদেরকে দেওয়া হয় এক উষ্ণ সংবর্ধনা।

শনিবার (২৫ অক্টোবর) সিরিয়ান বার্তা সংস্থা সানা’র প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সূত্রে জানা যায়, পবিত্র কুরআনের হাফেজ হওয়া শিক্ষার্থীরা রাবি আল-কুলুব গ্রীষ্মকালীন ক্যাম্পে হিফজ সম্পন্ন করেছেন।

সংস্থাটির মহাপরিচালক মুহাম্মাদ শানদি আল-রাওয়ি জানান, গ্রীষ্মকালীন কুরআন হেফজ ক্যাম্পে মোট ১৬০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। তাদের মধ্যে সম্পূর্ণ পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছে ৫৪ জন। এছাড়া আরও ৫ জন মেধাবী শিক্ষার্থী কুরআন হিফজ ও তেলাওয়াতে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ইজাযা সনদ অর্জন করেছে।

বাহের মুহাম্মাদ নামে এক শিক্ষার্থী বলেন, এ ধরণের ক্যাম্প তরুণদের মধ্যে নৈতিকতা ও উত্তম মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি কুরআন শিক্ষায় অংশগ্রহণে উৎসাহিত করে।

ফাতেমা শেখ নামে আরেক শিক্ষার্থী বলেন, আমি এই ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে পবিত্র কুরআনের অর্থ ও গভীর মর্ম অনুধাবন করতে পেরেছি। পাশাপাশি যা মুখস্ত করেছি, তা আমাকে সৎ এবং ধার্মিকভাবে জীবনযাপনে সহযোগীতা করবে।

এর আগে আলেপ্পোর আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) জামে মসজিদে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করায় ৫২০ জন হাফেজ-হাফেজাকে সম্মাননা দেওয়া হয়েছিল।

সূত্র: সানা

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ