শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

পাক-আফগান সংঘাতে উভয় পক্ষকে সহনশীল হওয়ার আহ্বান পীর সাহেব চরমোনাইয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই রোববার (১২ অক্টোবর) এক বিবৃতিতে পাক-আফগান সীমান্তে চলমান সংঘাতে উভয় পক্ষকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন।

পীর সাহেব চরমোনাই বলেছেন, মুসলমানরা পরস্পর ভাই। একজন মুসলমানের ওপরে ওপর মুসলমানের রক্ত হারাম। এমনকি হাদিসের ভাষ্যমতে মুসলমানরা পরস্পর একদেহের মতো। একজন আহত হলে অপরজনও ব্যথা অনুভব করা ঈমানের দাবি। মুসলমানদের এমন পারস্পরিক সম্পর্কের ব্যাপারে আমাদের একই বিশ্বাস থাকার পরেও পাক-আফগানের চলতি সংঘাত বিশ্ব মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণের কারণ হচ্ছে। আমরা উভয়পক্ষকে বিষয়টি সহনশীলতা, কৌশল ও ভ্রাতৃত্বের ভিত্তিতে আলোচনার টেবিলে সমাধান করতে আহবান জানাচ্ছি।

মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, আফগানের সাথে পাকিস্তানের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস রয়েছে। আফগানদের সোভিয়েত বিরোধী সংগ্রামে পাকিস্তানের ভূমিকা ইতিহাসের একটি ইতিবাচক অধ্যায়। লাখো আফগানী বিভিন্ন সময়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছে। উভয় দেশের মানুষের মধ্যে হৃদ্যতা কিংবদন্তিতুল্য। এমন দুই প্রতিবেশী মুসলিম দেশের মধ্যে সীমান্তে সংঘাত কোনভাবেই কাম্য নয়। উভয় দেশের উলামায়ে কেরাম, রাজনীতিবিদগণ একসাথে বসলেই সমস্যার সমাধান করা যাবে বলে আমরা আশা করি।

পীর সাহেব চরমোনাই উভয় দেশের নেতৃবৃন্দকে বতর্মানে বিরাজমান এই সমস্যাকে ধৈর্য ও ভ্রাতৃত্বের ভিত্তিতে সমাধান করার আহ্বান জানান।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ