শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ফের স্টুডেন্ট ভিসা কার্যক্রম চালু করল যুক্তরাষ্ট্র, যোগ করা হয়েছে নতুন শর্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য ফের চালু হয়েছে স্টুডেন্ট ভিসা কার্যক্রম। তবে এবার ভিসার আবেদন প্রক্রিয়ায় যোগ করা হয়েছে নতুন ও কড়াকড়ি কিছু শর্ত।

এ নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র মিগনন হিউস্টন এক কঠোর বার্তায় বলেছেন, ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করা একান্ত প্রয়োজন। খবর এনডিটিভির।সাংবাদিকতা প্রশিক্ষণ

মিগনন হিউস্টন বলেন, আমরা আমাদের ভিসানীতিতে জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেই। কোনো শিক্ষার্থী যদি ভিসার অপব্যবহার করে, ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা পড়াশোনার নামে ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে আসে, তাহলে তা আমরা বরদাশত করব না।

হিউস্টন মনে করিয়ে দেন, ভিসা শুধু যুক্তরাষ্ট্রে প্রবেশের টিকিট নয়, বরং এটি আচরণ, উদ্দেশ্য ও সৎ প্রয়াসেরও প্রতীক।

তিনি বলেন, আমরা চাই শিক্ষার্থীরা যেন পড়াশোনা করতে আসে, শিখে ফিরে যায়, কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার অংশ না হয়। আমরা অন্য শিক্ষার্থীদের নিরাপত্তা এবং একটি গঠনমূলক শিক্ষার পরিবেশ বজায় রাখতে চাই।

২০২৪ সালের মে মাসের শেষদিকে ট্রাম্প প্রশাসনের নির্দেশে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা কার্যক্রম। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, দেশবিরোধী মনোভাবসম্পন্ন শিক্ষার্থীদের ঠেকানো ও নিরাপত্তা ঝুঁকি হ্রাসই ছিল এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ‘ওপেন ডোর্স’-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৩–২৪ শিক্ষাবর্ষে দেশটির কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্বের ২১০টির বেশি দেশ থেকে ১১ লাখেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ