বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৫ ফাল্গুন ১৪৩২ ।। ১ রমজান ১৪৪৭

শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স সালমান প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ ঘোষণা এবারে সংসদে কওমি-আলিয়ার ২৪ আলেম! কায়কোবাদ ধর্মমন্ত্রী হওয়ায় মুরাদনগরে পথচারীদের মাঝে উলামায়ে কেরামদের মিষ্টি বিতরণ ঢাকায় আসছেন এরদোগানের ছেলে , প্রধানমন্ত্রীর সাথেও বৈঠক করবেন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আল আকসা মসজিদের ভেতর থেকে ইমামকে গ্রেফতার করেছে ইসরায়েল প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ রমজান উপলক্ষে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে প্রস্তুতি পরিদর্শন সৌদি মন্ত্রীর যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করবে তালেবান

চীনা ক্ষেপণাস্ত্রের চালান হাতে পেয়েছে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য চীনা ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এইচকিউ-৯বি ইরানের হাতে পৌঁছেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুনরায় শক্তিশালী করতেই তেহরান তাদের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধির দিকে নজর দিচ্ছে।

মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে, ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা অবকাঠামো দ্রুত পুনর্গঠন করতে চায় ইরান। এ লক্ষ্যেই তারা চীন থেকে ভূমি-আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহ করেছে।

একজন আরব গোয়েন্দা কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, গত ২৪ জুন ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর চীনের তৈরি এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পৌঁছেছে। আরেক আরব কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা ইরানের এই প্রতিরক্ষা জোরদার কার্যক্রম সম্পর্কে অবগত এবং বিষয়টি হোয়াইট হাউসকেও জানানো হয়েছে।

তবে ইরান কতটি ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণ ব্যবস্থা সংগ্রহ করেছে, তা নিশ্চিত করেননি ওই গোয়েন্দা কর্মকর্তারা। জানা গেছে, ইরান এই অস্ত্রের মূল্য তেল দিয়ে পরিশোধ করছে। চীন বর্তমানে ইরানি তেলের সর্ববৃহৎ আমদানিকারক। মার্কিন প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে ইরানের প্রায় ৯০ শতাংশ জ্বালানি চীনেই রপ্তানি হয়েছে।

মিডল ইস্ট আই বলেছে, চীন ও ইরানের মধ্যে সামরিক ও কৌশলগত সম্পর্ক ক্রমাগত জোরদার হচ্ছে, আর এই ক্ষেপণাস্ত্র সরবরাহ সেই সম্পর্কেরই ইঙ্গিত দেয়।

এদিকে আলজাজিরা জানিয়েছে, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক সাক্ষাৎকারে বলেন, তিনি বিশ্বাস করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরোধ সহজেই আলোচনা ও সংলাপের মাধ্যমে সমাধান করা সম্ভব। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কারণে পারস্পরিক আস্থার সংকট এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

গত শনিবার যুক্তরাষ্ট্রের রক্ষণশীল পডকাস্টার টাকার কার্লসন ইরানের প্রেসিডেন্টের সাক্ষাৎকার নেন। এতে পেজেশকিয়ান বলেন, “আমি বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দ্বন্দ্ব ও বিরোধ আলোচনা ও সংলাপের মাধ্যমেই সমাধান করা সম্ভব।” তিনি মার্কিন প্রেসিডেন্টকে আহ্বান জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে না জড়াতে।

তিনি আরও জানান, সাম্প্রতিক সংঘাতের সময় ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল, তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

এদিকে আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমরা ইরানের সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করেছি, তারা আলোচনা করতে চায়।” সোমবার স্থানীয় সময় হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ