শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

নিউইয়র্কে বাংলাদেশির বাড়িতে আগুন, প্রাণ গেল ৩ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসকারী প্রবাসী বাংলাদেশির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে জামাইকাস্থ বাংলাদেশি মিজবাহ মাহমুদের বাড়িতে লাগা আগুনে মারা গেছে তিনজন। একই ঘটনায় দমকল বাহিনীর এক সদস্যসহ আহত হয়েছেন আরও চারজন, যার মধ্যে দুজন বাংলাদেশি।

মৃত সবাই মেক্সিকান নাগরিক বলে জানা গেছে। তদন্তের স্বার্থে পুলিশ নিহতদের নাম প্রকাশ করেনি। বাড়ির মালিক প্রবাসী বাংলাদেশি মিজবাহ ব্রংকসের জ্যাকোবী হাসপাতালে চিকিৎসাধীন।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

এলাকাবাসী বলছেন, বাড়িটিতে ধারণ ক্ষমতার চাইতে বেশি লোক থাকতেন। অনেকে ছিল ব্যাচেলর। দমকল বাহিনী আগুনের কারণ বের করতে কাজ করছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ