ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বিতর্কিত ওয়াকফ বিল পাস করায় প্রতিবাদ জানিয়েছে দেশটির ধর্মপ্রাণ মুসলমানরা। বৃহস্পতিবার দেশটির রাজধানী দিল্লিসহ বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ মিছিল করেছেন।
ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় প্রায় ১৩ ঘণ্টা বিতর্কের পর ৫৬ ভোটের ব্যবধানে পাস হয় ওয়াকফ বিল। লোকসভার ২৮৮ জন এমপি বিলের পক্ষে ভোট দিয়েছেন, বিপক্ষে দিয়েছেন ২৩২ জন এমপি।
ভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ড এই বিলকে “বৈষম্যমূলক, সাম্প্রদায়িকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন” বলে আখ্যা দিয়েছে।
সংগঠনটি জানায়, যদি পরিপূর্ণভাবে বিলটি পাস হয় তাহলে রাস্তায় নেমে আন্দোলন করা হবে।
এদিকে ভারতের কংগ্রেস ও বিরোধী দলের নেতা রাহুল গান্ধী এক্স পোস্টে বলেন, নতুন এই বিলটি মুসলমানদের আইন ও সম্পত্তির অধিকার কেড়ে নেওয়ার একটি অস্ত্র।
বিলটি পাস হওয়ার পর লোকসভায় প্রতিবাদ করে বিলের কপি ছিঁড়ে ফেলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসà¦