বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

সৌদিতে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত: সরকারের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরবের আল-খার্জ অঞ্চলে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত এবং অন্যান্য বাংলাদেশিদের আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে শোক প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এই অঞ্চলে নিরীহ বাংলাদেশি বেসামরিক নাগরিকদের ক্রমাগত প্রাণহানি অত্যন্ত উদ্বেগের বিষয়। নিহত দুই বাংলাদেশি হলেন— কিশোরগঞ্জের কটিয়াদীর বাসিন্দা বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের সখিপুরের বাসিন্দা মোশাররফ হোসেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা হাসপাতালে আহতদের দেখতে যান। নিহতদের দেহাবশেষ ফিরিয়ে আনার বিষয়ে তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।

বাংলাদেশ এই ধরনের সব হামলার তীব্র নিন্দা জানায়, যার ফলে নিরীহ মানুষের প্রাণহানি ঘটে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

এই পরিস্থিতিতে উত্তেজনা কমাতে এবং আরও প্রাণহানি রোধে জরুরি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। সরকার মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ