সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

ঈদের দিন মার্কিন হামলায় ইয়েমেনে মসজিদ ধ্বংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদের দিনও ইয়েমেনে হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী । তাদের যুদ্ধবিমানের বোমা হামলা একটি মসজিদসহ কয়েকটি বাড়ি ধ্বংস করে দেয়। দেশটির সংবাদ সংস্থা সাবার বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

রোববার (৩০ মার্চ) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়। শনিবার ছিল রমজান মাসের ২৯তম দিন। ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় রাষ্ট্রীয়ভাবে রোববার থেকে ১ শাওয়াল গণনার ঘোষণা করা হয়। এতে আনন্দে মেতে উঠেন ইয়েমেনের সর্বস্তরের মানুষ।

কিন্তু সেই আনন্দ উপভোগ করতে পারলো না তারা। ঈদের দিনে মার্কিন বোমা হামলায় ইয়েমেনে উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে ব্যাপক ক্ষতি হয়। বিষাদ হয়ে উঠে তাদের ঈদ আনন্দ।

কাহজা এলাকার বোমা হামলাস্থল পরিদর্শন করেছেন ইয়েমেনি কর্মকর্তারা। আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা করায় যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়েছেন তারা। এবং এটিকে মার্কিনি দেউলিয়াত্ব, বিভ্রান্তি এবং ব্যর্থতার প্রমাণ হিসাবে বর্ণনা করেছেন।

ইয়েমেনি কর্মকর্তারা আরও বলেছেন, ইয়েমেনি জনগণের উপর হামলা করে আমেরিকান শত্রুরা মনোবল ভাঙতে পারবে না। ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের সমর্থন অবিচল থাকবে।

এদিকে ঈদের দিন রাজধানী সানার কাছে পৃথক মার্কিন হামলায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু পর ফের লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হামলার ঘোষণা দেয় হুথি। একই সময় ইসরায়েলের ভূখণ্ডেও মিসাইল ছুড়ে তারা। এর জেরে মার্কিন বাহিনী ইয়েমেনে হামলা জোরদার করে। মার্কিন বোমারু বিমানের হামলায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে দেশটি।

যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ইয়েমেনের জন্য এক নতুন সংকটের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক মহলে মার্কিন হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করা হচ্ছে। হুতি গোষ্ঠীও এর প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তারা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। 

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ