বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’

একদিনে ২৯ হাজার কুরআনের কপি বিতরণ সৌদি আরবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একদিনে ২৯ হাজার কুরআনের কপি বিতরণ করেছে সৌদি আরব। দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কপিগুলো বিতরণ করা হয়।

রোববার জেদ্দায় বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ওমরাহ পালনকারীদের মাঝে এই কপিগুলো বিতরণ করা হয়। 

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রমজান মাসে ওমরায় আগতদের মাঝে আরবি এবং অন্যান্য ভাষায় ২৯,০০০ কেুরআনের কপি বিতরণ করেছে মন্ত্রণালয়। মদিনার কিং ফাহাদ প্রিন্টিং কমপ্লেক্স থেকে এই কপিগুলো ছাপানো হয়েছে।

ওমরাহ পালন করতে আসা ইবাদত পালনকারী সৌদি আরব পৌঁছে আনন্দ প্রকাশ করেছেন। একইসঙ্গে তারা উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেছেন এবং ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি নেতৃত্বের প্রচেষ্টার প্রশংসা করেছেন।

কোরআনের কপি উপহার পেয়ে অনেকে আনন্দ প্রকাশ করে বলেছেন, কোরআনের কপি মূল্যবান উপহার। এটি দেশে ফিরে যাওয়ার পরও সাথে থাকবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ